Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

গরু কুরবানী করা এবং গরুর গোশত খাওয়া সুন্নত

                          সম্পর্কিত চিত্র


নাস্তিক,ইসলামবিদ্বেষি এবং তাদের দালাল মিডিয়া এবং কিছু বকলম মুসলমান নামধারী মুনাফিক অপপ্রচার করে থাকে গরুর গোশত খাওয়ার কথা নাকি সম্মানিত ইসলামে নাই।নাউযুবিল্লাহ। আরব দেশে নাকি গরু কুরবানী হতোনা কিংবা খাওয়া হতোনা! নাউযুবিল্লাহ। হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নাকি গরুর গোশত গ্রহণ করেননি ! নাউযুবিল্লাহ।  পবিত্র হাদিস শরীফে নাকি গরুর গোশতের কথা উল্লেখ নেই! নাউযুবিল্লাহ। আরব দেশে গরু নাই, গরু কিভাবে এলো?
অথচ পবিত্র কালামুল্লাহ শরীফ এবং পবিত্র হাদিস শরীফে সুস্পষ্টভাবে গরু কুরবানী এবং গরুর গোশত খাওয়ার কথা উল্লেখ রয়েছে।
১) পবিত্র কালামুল্লাহ শরীফ উনার থেকে দলিল -
মহান আল্লাহ পাক তিনি উনার কালাম পাক পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
 মহান আল্লাহ পাক তিনি যে রিযিক তোমাদেরকে দিয়েছেন তা তোমরা ভক্ষণ করো। আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করোনা। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু। উহা আটটি (পশু)। ছাগল হতে দুটি (পুরুষ ও স্ত্রী), মেষ হতে দুটি, উট হতে দুটি এবং গরু হতে দুটি।” (পবিত্র সূরা আনয়াম শরীফ: পবিত্র আয়াত শরীফ- ১৪২, ১৪৩, ১৪৪)
উপরোক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি গরুর গোশত খাওয়ার জন্য আদেশ মুবারক করেছেন।
২) পবিত্র হাদীস শরীফ উনার থেকে দলীল
১. ضحى رسول الله صلى الله عليه وسلم عن ازواجه بالبقر
অর্থঃ উম্মুল মুমিনীন হযরত আছ ছালিছাহ আলাইহাস সালাম তিনি বর্ননা মুবারক করেন- নুরে মুজাসসাম,হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মুমিনীন আলাইহিন্নাস সালাম উনাদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন।’( পবিত্র বুখারী শরীফ: ২/৮৩৪ ,পবিত্র মুসলিম শরীফঃ ২১১৯)
২.নুরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ হাত মুবারক দ্বারা দুটি শিংওয়ালা দুম্বা কুরবানী করেছেন’ (পবিত্র বুখারী শরীফঃ ৫৫৬৪-৬৫; পবিত্র মুসলিম শরীফ,পবিত্র মিশকাত শরীফ/১৪৫৩ । কখনও তিনি দু’-এর অধিক দুম্বা, খাসী, বকরী (ছাগল), গরু ও উট কুরবানী করেছেন (ফাতহুল বারী ১০/৯ পৃঃ ৫৭;পবিত্র মিরকাত শরীফঃ ১৪৭৪, ২/৩৫৪ পৃঃ)।
৩. حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، حَدَّثَنَا الأَوْزَاعِيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ ذَبَحَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ عَمَّنِ اعْتَمَرَ مِنْ نِسَائِهِ فِي حَجَّةِ الْوَدَاعِ بَقَرَةً بَيْنَهُنَّ .
অর্থঃ হযরত আবু হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্নিত  নুরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় হজ্জের সময় হযরত উম্মুল মুমীনীন আলাইহিন্নাস সালাম যারা উমরাহ পালন করেছিলেন উনাদের জন্য গরু কুরবানী করেছেন (পবিত্র ইবনে মাজাহ শরীফ , কুরবানী অধ্যায় , ২৬/ ৩২৫৩
৪. حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ - وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى - قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الْحَكَمِ، عَنْ إِبْرَاهِيمَ، عَنِ الأَسْوَدِ، عَنْ عَائِشَةَ، وَأُتِيَ النَّبِيُّ، صلى الله عليه وسلم بِلَحْمِ بَقَرٍ فَقِيلَ هَذَا مَا تُصُدِّقَ بِهِ عَلَى بَرِيرَةَ . فَقَالَ " هُوَ لَهَا صَدَقَةٌ وَلَنَا هَدِيَّةٌ " .
অর্থঃ  উম্মুল মুমিনীন হযরত আছ ছালিছাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট গরুর গোশত আনয়ন করা হয়েছিলো। এতে বলা হয়েছিলো, এটা বারীরা নাম্নী বাঁদীকে ছদকা দেয়া হয়েছে। তা শুনে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেছিলেন, সেটা উনার জন্য ছদকা আর আমাদের জন্য হাদিয়া।” (পবিত্র মুসলিম শরীফঃ ২৩৫৭,  যাকাত অধ্যায় )
উপরোক্ত দলীলসমুহ থেকে সুস্পষ্টভাবে প্রমাণিত যে  নুরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাম তিনি গরু কুরবানী করেছেন এবং গরুর গোশত মুবারক গ্রহণ করেছেন।এর দ্বারা প্রমাণিত গরু কুরবানী করা এবং গরুর গোশত খাওয়া উম্মতের জন্য খাছ সুন্নত উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ । যারা গরু কুরবানী এবং গরুর গোশতের বিরোধীতা করা তারা মূলত হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়াসাল্লাম উনার প্রতি বিদ্বেষ থেকেই বলে থাকে। নাউযুবিল্লাহ। এসকল কুলাঙ্গারদের অবশ্যই শরয়ী মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে।


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.