হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সর্বোত্তম নসব/বংশধারায় দুনিয়ায় তাশরীফ নিয়েছেন।সুবহানাল্লাহ!
হাদীছ শরীফ
عن حضرت
واثلة بن الاسقع رضى الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان
الله اصطفى كنانة من ولد اسماعيل واصطفى قريشا من كنائة واصطفى من قريش بنى هاشم واصطفى
نى من بنى هاشم.
অর্থঃ- হযরত ওয়াসেলা ইবনুল আছকা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শুনেছি, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ মুবারক করেন, নিশ্চয়ই মহান আল্লাহ পাক হযরত ইসমাঈল আলাইহিস্
সালাম-উনার সন্তানগণের মধ্যে কিনানা সম্প্রদায়কে এবং কিনানা সম্প্রদায় থেকে কুরাঈশ
সম্প্রদায়কে আর কুরাঈশদের মধ্য হতে বনু হাশিমকে ও বনু হাশিম হতে আমাকে খাছভাবে মনোনীত
করেছেন। (মুসলিম, তিরমীযী, মিশকাত, মিরকাত ১১/৪৫,
কানযুল
উম্মাল/৩১৯৮০)
হাদীছ শরীফ
عن حضرت
العباس رضى الله تعالى عنه انه جاء الى النبى صلى الله عليه وسلم على المنبر فقال من
انا فقالوا انت رسول الله فقال انا محمد بن عبد الله بن عبد المطلب عليهم السلام ان
الله خلق الخلق فجعلنى فى خيرهم ثم جعلهم فرقتين فجعلنى فى خيرهم فرقة ثم جعلهم ثم
جعلهم قبائل فجعلنى فى خيرهم قبيلة ثم جعلهم بيوتا فجعلنى فى خيرهم بينا فانا خيرهم
نفسا وخيرهم بيتا.
অর্থঃ- হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, একদা তিনি হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া
সাল্লাম উনার দরবারর শরীফ-এ আসলেন,
তখন
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্পর্কে কিছু শ্রবণ করে মিম্বর শরীফের
উপর দণ্ডায়মান হলেন। অতঃপর (সকলকে লক্ষ্য করে) জিজ্ঞাসা করলেন, আমি কে? হযরত ছাহাবা-ই কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ জবাব দিলেন, (আপনি) মহান আল্লাহ পাক-্উনা রসূল। তখন হুযূর
পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (বিনয় প্রকাশার্থে) বললেন, আমি মুহম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব
আলাইহিমুস্ সালাম। নিশ্চয়ই আল্লাহ পাক সর্বপ্রথম মখলুক্বাত সৃষ্টি করে আমাকে সর্বোত্তম
সৃষ্টির মধ্যে রাখলেন। অতঃপর সেই উত্তম সৃষ্টি (দল) কে দু’ভাগ করে আমাকে তার মধ্যে
উত্তম দলে আমাকে রাখলেন। সেই উত্তম দলকে আবার কতগুলি গোত্রে বিভক্ত করে তš§ধ্যে আমাকে সর্বোত্তম
সম্প্রদায়ের মধ্যে রাখলেন। সেই উত্তম সম্প্রাদয়কে আবার কতগুলি ঘরে বিভক্ত করে আমাকে
সর্বোক্তম গৃহে অবস্থান দান করলেন। আর আমিই সেই সর্বোত্তম গৃহের সর্বোত্তম ব্যক্তি।
(তিরমীযী, মিশকাত, মিরকাত, ১১/৫৭, আহমদ, কানযুল উম্মাল/২১৯৪৭)
হাদীছ শরীফ
عن حضرت
ابى هريرة رضى الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بعثت من خير قرون
بنى ادم قرنا فقرنا حتى كنت من القرن الذى كنت فيه.
অর্থঃ- হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ
মুবারক করেন, আমি আদম সন্তানদের
মধ্যে সর্বোত্তম সম্প্রদায়ের মধ্যে প্রেরীত হয়েছি। এমনকি আমি যে (কুরাঈশ) সম্প্রদায়ের
মধ্যে ছিলাম। তাই সর্বোত্তম সম্প্রদায়। (বুখারী, দায়লামী /২০৯৫,
কানযুল
উম্মাল/৩২০০২, আহমদ ৩/২৯৪, মিশকাত/৫১১, মাযহারী ৪/৩০৮)


No comments