আজ সুমহান বেমেছাল বরকতময় ২৩শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুন নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস সাবি’য়াহ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ
মুবারক করেন, ‘আমার শাফায়াত ওই সকল উম্মত উনাদের
জন্য, যাঁরা আমার সম্মানিত হযরত আহলু
বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে মুহব্বত করে থাকেন। আর উনারাই হচ্ছেন আমার খাছ
উম্মত তথা অনুসারী।’ সুবহানাল্লাহ!
আজ সুমহান বেমেছাল বরকতময় ২৩শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতুন
নিসা, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন
আস সাবি’য়াহ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ
দিবস। সুবহানাল্লাহ! তাই সকলের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- এ মহান দিবস উপলক্ষে
খুশি প্রকাশ করার পাশাপাশি উনাকে মুহব্বত করা, অনুসরণ-অনুকরণ করা ও উনার যথাযথ খিদমত মুবারক উনার আনজাম দেয়া।
আর সরকারের জন্যও দায়িত্ব-কর্তব্য হচ্ছে- উনার পবিত্র জীবনী মুবারক শিশুশ্রেণী
থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের অন্তর্ভুক্ত
করা এবং এ মহান দিবস পালনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা।
- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত
ইমামুল উমাম আলাইহিস সালাম
২৩ জুমাদাল ঊখরা শরীফ,
১৪৪১
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ,
মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান,
জাব্বারিউল
আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর,
হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব,
আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা ছিলেন মোট
১৩ জন। সুবহানাল্লাহ! সাইয়্যিদুল মুরসালীন,
ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন,
নূরে মুজাসসাম
হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক-এ
সম্মানিত তাশরীফ মুবারক নেয়ার মুবারক ধারাবাহিকক্রম অনুযায়ী সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল
‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা
রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আস
সাবি‘য়াহ্ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম তিনি হচ্ছেন ‘আস সাবি‘য়াহ্ তথা ৭ম’। এ জন্য
উনাকে ‘উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘য়াহ্ আলাইহাস সালাম’ বলা হয়। তিনি
সকলের মাঝে ‘উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘য়াহ্ আলাইহাস সালাম’ হিসেবে
পরিচিতি মুবারক গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুন নিসায়ি
‘আলাল ‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা
রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মু’মিনীন আস সাবিয়াহ্ সাইয়্যিদাতুনা
হযরত আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার সম্মানিত ও পবিত্র ইসম বা নাম মুবারক হচ্ছেন-
সাইয়্যিদাতুনা হযরত যাইনাব আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! উনার সম্মানিত ও পবিত্র কুনিয়াত
মুবারক হচ্ছেন- সাইয়্যিদাতুনা হযরত উম্মুল হাকাম আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুন নিসায়ি
‘আলাল ‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা
রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মু’মিনীন আস সাবি‘য়াহ্ সাইয়্যিদাতুনা
হযরত আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার মহাসম্মানিত পিতা আলাইহিস সালাম হচ্ছেন-
সাইয়্যিদুনা হযরত জাহ্শ ইবনে রিআব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ! উনার মহাসম্মানিতা
মাতা আলাইহাস সালাম হচ্ছেন- সাইয়্যিদাতুনা হযরত উমাইমাহ্ বিনতে আব্দুল মুত্ত্বালিব
আলাইহাস সালাম। সুবহানাল্লাহ! তিনি সম্মানিত বনূ আসাদ বংশের অন্তর্গত। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতু নিসায়ি ‘আলাল
‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা
রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মু’মিনীন আস সাবি‘য়াহ্ সাইয়্যিদাতুনা
হযরত আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিলাদতী
শান মুবারক প্রকাশ করেন আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত ও রিসালাত মুবারক প্রকাশের
২০ বছর পূর্বে পবিত্র ১৯শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল জুমু‘য়াহ্ শরীফ সম্মানিত ও পবিত্র
মক্কা শরীফে। সুবহানাল্লাহ! তিনি আনুষ্ঠানিকভাবে সম্মানিত ঈমান মুবারক প্রকাশ করেন
সম্মানিত ও পবিত্র দ্বীন ইসলাম উনার সূচনালগ্নে। সুবহানাল্লাহ! তিনি সম্মানিত হিজরত
মুবারক করেন দুইবার। প্রথবার সম্মানিত ও পবিত্র হাবশাহ শরীফ। দ্বিতীবার সম্মানিত ও
পবিত্র মদীনা শরীফে। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,
খাতামুন
নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
সাথে সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন,
আফদ্বলুন
নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উম্মুল মু’মিনীন আস
সাবি‘য়াহ্ সাইয়্যিদাতুনা হযরত আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম উনার ‘আযীমুশ শান মহাসম্মানিত
ও মহাপবিত্র নিসবতে ‘আযীম শরীফ সম্পন্ন হয় ৫ম হিজরী শরীফ উনার ৮ই যিলক্বদ শরীফ লাইলাতু
সাইয়্যিদি সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (লাইলাতু ইছনাইনিল ‘আযীম শরীফ)। সুবহানাল্লাহ! উনার
‘আযীমুশ শান মহাসম্মানিত ও মহাপবিত্র নিসবতে ‘আ’যীম শরীফ অনুষ্ঠিত হওয়ার সময় দুনিয়াবী
দৃষ্টিতে উনার সম্মানিত বয়স মুবারক ছিলেন- ৩৭ বছর ৬ মাস ১৯ দিন। তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
সম্মানিত খিদমত মুবারক উনার আনজাম মুবারক দেন ৫ বছর ৪ মাস ৪ দিন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, সাইয়্যিদাতুন নিসায়ি ‘আলাল ‘আলামীন, আফদ্বলুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উম্মুল মু’মিনীন আস সাবি‘য়াহ্ সাইয়্যিদাতুনা হযরত আত্বওয়ালু ইয়াদান আলাইহাস
সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী শান মুবারক প্রকাশ করেন- ২০ হিজরী
শরীফ উনার ২৩শে জুমাদাল উখরা শরীফ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ (ইছনাইনিল ‘আযীম
শরীফ) পবিত্র ও সম্মানিত মদীনা শরীফে। সুবহানাল্লাহ! তিনি দুনিয়ার যমীনে সম্মানিত অবস্থান
মুবারক করেন- ৫২ বছর ২ মাস ৪ দিন। সুবহানাল্লাহ! উনার মহাসম্মানিত ও মহাপবিত্র রওযা
শরীফ সম্মানিত জান্নাতুল বাক্বী’ শরীফ উনার মাঝে অবস্থিত। সুবহানাল্লাহ!
-০-


No comments