নিজের যাকাত নিজে বিতরণ না করে নায়েবে নবী ওরাছাতুল আম্বিয়া উনাদের নিকট পৌঁছাতে হবে

আজকাল পবিত্র যাকাত সংগ্রহের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান দাঁড়িয়ে গেছে। পবিত্র যাকাত
উনার জন্য মেলারও আয়োজন হচ্ছে। নাউযুবিল্লাহ!
অথচ পবিত্র যাকাত কোথায় দিতে হবে,
সে উত্তর
নিতে হবে পবিত্র কুরআন শরীফ উনার থেকে। মনগড়াভাবে কিছু করলে সকল মানুষের ফরয আদায়ের
ত্রুটির দায়ভার তাদেরই নিতে হবে, যারা মানুষকে সৎ পথ দেখানোর
পরিবর্তে অসৎ পথ দেখায়।
‘পবিত্র সূরা তওবা শরীফ’ উনার ১০৩
নম্বর পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে লক্ষ্য করে ইরশাদ মুবারক করেন, “আপনি তাদের পবিত্র যাকাত, পবিত্র ফিতরা, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র উশর গ্রহণ করুন।
এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও ইছলাহ করুন। আর আপনি তাদের জন্য দোয়া করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ। আর মহান আল্লাহ
পাক তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।”
আপনি তাদের পবিত্র যাকাত, পবিত্র ফিতরা, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র উশর গ্রহণ করুন”- এখানে গ্রহণ করুন অর্থ মানুষ যেন তাদের
পবিত্র যাকাত, পবিত্র ফিতরা, পবিত্র দান, পবিত্র ছদকা, পবিত্র উশর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে পৌঁছায়। কারণ, মহান আল্লাহ পাক তিনি হচ্ছেন দাতা আর নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই হচ্ছেন একমাত্র বণ্টনকারী। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি বলেননি যে- “তোমরা ধনীরা গরিবদেরকে পবিত্র যাকাত দিয়ে দাও।”
বরং মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেছেন, “মানুষ যেন তাদের পবিত্র যাকাত নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে পৌঁছায়।” অথচ আমরা সবাই জানি- পবিত্র যাকাত
ও পবিত্র উশর উনাদের জন্য নয়। বরং যারা পৌঁছাবে তাদেরকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইছলাহ করবেন, পবিত্র করবেন। কারণ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
“এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও ইছলাহ করুন।” এখানে দুটো শব্দ মুবারক ব্যবহৃত হয়েছে ‘পবিত্র’ ও ‘ইছলাহ’ করুন। আর আপনি তাদের জন্য দোয়া
করুন, নিশ্চয়ই আপনার দোয়া তাদের জন্য
প্রশান্তির কারণ।
এখানে মহান আল্লাহ পাক তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম উনাকে সরাসরি যাকাতদাতার জন্য দোয়া করতে বলেছেন এবং এই দোয়া ক্বিয়ামত পর্যন্ত
চলবে। আর এই দোয়া মুবারক উনার কারণে যাকাতদাতার অন্তর প্রশান্ত হবে, যা মহান আল্লাহ পাক তিনিই বলে দিলেন।
তাহলে বুঝা গেল- পরবর্তীতে পবিত্র যাকাত এমন জনের কাছেই পৌঁছাতে হবে যিনি নায়েবে
নবী হবেন, পহেযগার, মুত্তাকী হবেন। যিনি মানুষকে ইছলাহ করবেন, হিদায়েত দেবেন। যিনি পবিত্র যাকাত বণ্টনের মধ্যে ন্যায় বিচার
করবেন।
আর যাকে তাকে যাকাত দিলে লোকদেখানো যাকাত দেয়া হবে, কিন্তু তাতে মাল সম্পদ যেমন পবিত্র হবে না, তেমন অন্তরও পবিত্র হবে না। আবার নূরে মুজাসসাম হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দোয়াও পাওয়া যাবে না। বিষয়টি ফিকিরের।

No comments