Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

কীভাবে ইবলিশ শয়তান নেক সুরতে ধোকা দেয় পড়ুন।



পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে

عن حضرت انس رضی الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وفي رواية على كل مسلم ومسلمة
অর্থ : “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বর্ণনা করেন,
মহান আল্লাহ পাক উনার হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, প্রত্যেক মুসলমান নর-নারী উনাদের জন্য পবিত্র ইলম অর্জন করা ফরয।” (মুসলিম শরীফ, ইবনে মাজাহ শরীফ, বায়হাকী শরীফ, মিশকাত শরীফ, মাসাবিহুস সুন্নাহ শরীফ, মুসনাদে আবু হানিফা শরীফ)। পবিত্র ইলম হচ্ছে দু'প্রকার। (১) পবিত্র ইলমে ফিক্বাহ (২) পবিত্র ইলমে তাছাওউফ। পবিত্র ইলমে ফিক্বাহ উনার পবিত্র আদব হচ্ছে- উনার দ্বারা যাহিরী আমল। এবং ছুরত পরিপাটি ও বিশুদ্ধ করা। আর পবিত্র ইলমে তাছাওউফ উনার পবিত্র আদব হচ্ছে- উনার দ্বারা গইরুল্লাহর মুহব্বত দূর করতঃ খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার মহব্বত-মারেফাত মোবারক অর্জন করে অন্তর পরিপাটি ও বিশুদ্ধ করা। . উপরোক্ত সমস্ত প্রকার পবিত্র আদব শিক্ষা করতে হলে হযরত আউলিয়ায়ে কিরাম ও বুযুর্গানে দ্বীন রহমতুল্লাহি আলাইহিম উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করতে হবে। অন্যথায় তা শিক্ষা করা কস্মিনকালেও সম্ভব নয়। এ প্রসঙ্গে খালিক মালিক রব মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصدقين

অর্থ : “হে ঈমানদারগণ! খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনাকে ভয় করো এবং সাদিকীন বা সত্যবাদী গণ উনাদের ছোহবত মুবারক ইখতিয়ার করাে।” (পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১১৯) অর্থাৎ একমাত্র আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের সোহবত মোবারক ইখতিয়ার করতে হবে। | বিশিষ্ট ওলীআল্লাহ হযরত আলী হাজবেরী রহমতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, “সাইয়িদুল তায়িফা হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি উনার এক দরবেশ মুরীদের ধারণা হলাে, আমি কামালিয়াত অর্জন করেছি, ওলী হয়ে গিয়েছি

সতরাং কোনাে ওলী উনার বা লােক সংশ্রবে থাকার চেয়ে নির্জনে থাকাই আমার জন্য উত্তম। তাই তিনি লােক সংশ্রব ত্যাগ করে নির্জনতা অবলম্বন করেন।

একদিন গভীর রাতে কয়েকজন লােক সেখানে উট নিয়ে উপস্থিত হয়ে বললাে, আপনাকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। সুতরাং উক্ত দরবেশ উটে আরােহণ করে রওয়ানা হলেন। বেশ কিছুক্ষণ ভ্রমণের পর তাকে একটি মনােরম স্থানে নিয়ে তারা উপস্থিত হলাে। এখানে সুন্দর সুন্দর লােক, নানা জাতীয় উপাদেয় খাদ্য, সুমিষ্ট ফল ও ফোয়ারা রয়েছে। পবিত্র ফজর উনার পূর্ব পর্যন্ত সেখানে অবস্থান করতেন, অতঃপর ঘুমিয়ে পড়তেন। নিদ্রা ভঙ্গ হলে তিনি দেখতে পেতেন, তিনি তার ঘরের দরজায় পড়ে রয়েছেন। বেশ কিছুদিন এভাবে চলতে থাকে। তিনি নিয়মিত উটে আরােহণ করে বেহেশতে ভ্রমণ করেন, বেহেশতে আহার করেন। ফলে উনার মধ্যে অহঙ্কার ও গৌরব বদ্ধমূল হয়ে গেলাে। তিনি তার বুযুর্গী সম্পর্কে বিভিন্ন প্রকার দাবি করতে লাগলেন। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি যখন এ ঘটনা সম্পর্কে অবহিত হলেন, তখন তিনি উনার নিকট গমন করেন। দেখতে পেলেন, তিনি গৌরব ও অহঙ্কারের দাবানলে আক্রান্ত হয়েছেন। তিনি মুরীদকে তার অবস্থা সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি সমস্ত ঘটনা খুলে বললেন। হযরত জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, এরপর যেদিন তুমি সেখানে যাবে, তখন তিনবার ‘লা-হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে ফু দিবে।

পরবর্তী রাতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলাে। এবার দরবেশের অন্তরে এ বিশ্বাস আরাে দৃঢ় হলাে যে, সত্যিই তিনি বুযুর্গী উচ্চ মর্যাদায় উপনীত হয়েছেন। স্বীয় মুর্শিদ ক্বিবলা উনার উঁচু মর্তবা ও মা'রিফাত উনার প্রতি তার বিন্দুমাত্র শ্রদ্ধা রইলাে না। তবুও শুধু অভিজ্ঞতা অর্জনের জন্য তিনবার লা- হাওলা ওয়ালা কুওওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করে ফুঁ দিলে। মুরীদ স্বয়ং বলেন, আমার ফু দেয়ার সাথে সাথেই বেহেশতের লােকজন যারা পানাহারে মত্ত ছিলাে, চিৎকার করে পলায়ন করলে। আমি দেখতে পেলাম, আমি একটি আবর্জনার স্তুপের উপর বসা এবং আমার চারপাশে ইতস্তত ছড়ানাে রয়েছে মৃত ব্যক্তিদের হাড়। আমি স্বীয় অবস্থা বুঝতে পেরে অনুতপ্ত হয়ে তওবা করলাম এবং নির্জনতা ছেড়ে বুযুর্গগণ উনাদের ছােহবত মুবারক উনার মাঝে আসলাম


No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.