Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

থানবী হাযির নাজির হলে জায়িজ?আর নবিজির বেলায় শিরক? নাউজুবিল্লাহ!!!


দেওবন্দী গুরু রশীদ আহমদ গাঙ্গুহী তার ফতোয়ায় বলেছে -" যারা নবীজীকে হাজির নাজির বলবে তারা কাফির "

দলীল-
ফতোয়ায়ে রশীদিয়া ২ খন্ড

দেওবন্দী গুরু আশরাফ আলী থানবী তার ফতোয়ার কিতাবে লিখেছে --
"
যদি একই সময় কয়েক জায়গায় মাহফিল অনুষ্ঠিত হয়, তাহলে কি সব জায়গায় ( নবীজী) তাশরীফ নিয়ে যাবেন , না নির্দিষ্ট কোন জায়গায় ? যদি কোন জায়গায় যান আর কোন জায়গায় না যান তাহলে এটা বিনা কারনে অগ্রাধিকার দেয়া বুঝাবে ! আর যদি সব জায়গায় যান , তাহলে তার অস্তিত্ব যেহেতু এক হাজার জায়গায় কিভাবে যেতে পারেন ?"


দলীল--
ফতোয়ায়ে ইমদাদিয়া ৪র্থ খন্ড ৫৮ পৃষ্ঠা !

এই হলো হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হাজির নাজির হওয়ার ব্যাপারে তাদের অভিমত !!

-----------------------------

আসুন এবার দেখি দেওবন্দী গুরু দের ব্যাপারে ফতোয়াটা কি হয় --

দেওবন্দী অন্যতম গুরু খাজা আজীযুল হাসান তার লিখিত " আশরাফুস সাওয়ানেহ " নামক থাবীর জীবনীতে একটা ঘটনা উল্লেখ করেছে ! ঘটনাটি নিম্নে দেয়া হলো ---

"
অনেক দিন হলো , এক ব্যক্তি আমাকে এ খানকায় তাঁর ঘটনাটি এভাবে বর্ননা শুরু করে , হুজুরকে তো ( আশরাফ আলী থানবী ) এখানে বসা দেখা যাচ্ছে, কিন্তু কি জানি এখন তিনি কোথায় আছেন ? কেননা আমি একবার নিজেই হুজুরকে থানুবোন থাকা স্বত্বেও আলীগড়ে দেখেছি | তখন সেখানে একটি মেলা হচ্ছিলো এবং মেলায় মারাত্মক আগুন লেগেছিলো | আমিও সেই মেলায় দোকান নিয়েছিলাম | যেদিন আগুন লাগছিলো সেদিন আছরের সময় থেকে আমার মনে অস্বাভাবিক ভয় হচ্ছিলো | যার কারনে কেনা বেচার মোক্ষম সময়ে আমি দোকানের সমস্ত মাল পত্র আগে ভাগে কুড়িয়ে বাক্সের মধ্যে রাখতে শুরু করলাম | যখন মাগরিবের পর অগ্নিকান্ডের শোরগোল শুরু হলো, তখন আমি ভিষন বিচলিত হয়ে পরলাম | হে আল্লাহ ! কিভাবে বাক্সগুলো দোকানের বাইরে নিয়ে যাই , কারন আমি একা আর বাক্সগুলো অনেক ভারী |
সে সময় হঠাৎ আমি দেখি থানবী হুজুর আমার সামনে হাজির এবং বাক্সগুলোর এক একটি কাছে গিয়ে বললেন, তাড়াতাড়ি উঠাও | বাক্সের একদিকে তিনি ধরলেন একদিকে আমি ধরলাম | এভাবে অল্পক্ষনের মধ্যে সমস্ত বাক্স বের করে ফেলা হলো | সেই সময় অগ্নিকাণ্ডে অন্যান্য দোকানের অনেক ক্ষতি হয়েছিলো কিন্ত আমার সমস্ত মালপত্র রক্ষা পেলো |"

দলীল---
আশরাফুস সাওয়ানেহ - খন্ড- ৭১ পৃষ্ঠা - প্রকাশনা খানকায়ে ইমদাদিয়া থানবোন , মুজাফফার নগর !

সম্মিনিত মুসলমান ভাইয়েরা !! কি বুঝলেন ?

থানবোন থেকে আলীগড়ের খবর আশরাফ আলী থানবী কিভাবে পেলো ??
এটা কোন গায়েবী শক্তি ??
নবী রসুল আলাইহিস সালাম সালাম উনাদের ব্যাপারে এগুলা বলা কুফর শিরিক আর নিজেদের বেলায় জায়েজ ????

চোখের পলকে আলীগড়ে হাজির হয়ে বিপদগ্রস্তকে সাহায্য করাটা এটা কি ??
হাজির নাজির নয় ??

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ব্যাপারে এটা শিরিক হয়ে যায় আর নিজেদের জন্য জায়িয ??

এখানে তাওহীদী আক্বীদা কোথায় গেলো ??
বিচারের দায়িত্ব আপনাদের বিবেকের আদালতে দিলাম

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.