Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

মাশুকে মাওলা,নূরে মুজাসসাম,হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারাই ঈমান,আমল ও নাযাতের মূল পর্ব ৬


প্রসঙ্গঃনূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা অবশ্যই জান্নাতী

সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিক নুবুওওয়াত মুবারক ঘোষণার বহুপূর্বে এবং হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার থেকে প্রায় পাঁচশত বছর পরে উনার সম্মানিত পিতা-মাতা আলাইহিমাস সালাম উনারা উভয়েই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন। যাঁরা কোনো হযরত নবী আলাইহিস সালাম উনার আমল পাননি, যাঁদের নিকট পবিত্র দ্বীন উনার দাওয়াত পৌঁছেনি এবং যাঁরা দুই জন হযরত নবী আলাইহিমাস সালাম উনাদের অন্তর্বর্তীকালীন সময়ে ইন্তিকাল বা বিছালী শান মুবারক প্রকাশ করেন। এ সময়টাকে বলা হয় ফিতরাত যুগ। কার আযাব হবে আর কার আযাব হবে না- এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وما كنا معذبين حتى نبعث رسولا.
অর্থ: “হযরত রসূল আলাইহিমুস সালাম উনাদেরকে প্রেরণ করা ব্যতিরেকে আমি কাউকে শাস্তি দেই না।” (পবিত্র সূরা বনী ইসরাইল শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৫)
ولولا ان تصيبهم مصيبة بما قدمت ايديهم فيقولوا ربنا لولا ارسلت الينا رسولا فنتبع ايتك ونكون من الـمؤمنين.
অর্থ: “যারা ‘ফিতরাত’ যুগের উনাদের কৃতকর্মের জন্য যখনই কোনো মুছীবত আসত তখন তারা বলত, মহান আল্লাহ তায়ালা তিনি কেনো কোন রসূল প্রেরণ করেননি, আমরা উনার পবিত্র আয়াত শরীফ উনার অনুসরণ করতাম এবং ঈমানদার হতাম।” (পবিত্র সূরা কাছাছ শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৭)
উল্লেখ্য যে, হযরত ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি তিনি মুশরিকদের নাবালক সন্তান-সন্ততি সম্পর্কে বলেছেন, তারা জান্নাতবাসী। কেননা পবিত্র কালামুল্লাহ শরীফ উনার ঘোষণানুযায়ী প্রাপ্তবয়স্কদের মধ্যে যাদের নিকট পবিত্র দ্বীন ইসলাম উনার দাওয়াত পৌঁছেনি তাদেরকে শাস্তি দেয়া হবে না (যদি তারা কুফরী ও শিরিকী না করে থাকে)। (মাসালিকুল হুনাফা লিস সুয়ূতী)
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত পিতা-মাতা আলাইহিমাস সালাম উনাদের বিষয়টিও তদ্রƒপ। উনারা কোনো প্রকার কুফরী ও শিরকী করেননি। অর্থাৎ উনারা উভয়ে পবিত্র দ্বীনে হানীফ উনার মধ্যে পরিপূর্ণরূপে কায়িম ছিলেন। উনারা কখনো তাওহীদবিরোধী কোনো আমল করেছেন এমন কোনো প্রমাণ মহান আল্লাহ পাক উনার যমীনে কেউই পেশ করতে পারবে না। এ বিষয়ে সমস্ত ইমাম-মুজতাহিদ রহমতুল্লাহি আলাইহিমগণ উনারা একমত পোষণ করেছেন।

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.