২০ রাকা’আত তারাবীহ নামাযের ব্যাপারে লা’মাযহাবীদের ভয়াবহ জালিয়াতী ও মিথ্যাচার।
ওহাবী লা’মাযহাবী কথিত আহলে হাদীস নামধারীরা
তাদের বইতে এবং বিভিন্ন আলোচনায় একটা মিথ্যাচার করছে- আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম তিনি কাউকে ২০ রাকা’আত তারাবীহ উনার নামায পড়ার
নির্দেশ দেননি। (বিশ রাকা’য়াত তারাবীর জাল দলীল, লেখক: আব্দুর রউফ, প্রকাশনা: হাদীছ একাডেমী)
শুধু তাই নয় উল্লেখিত অখ্যাত বই সহ বিভিন্ন
জায়গায় তারা এ কথাও বলে থাকে আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম আলাইহিস
সালাম উনার থেকে ২০ রাকা’আত উনার সকল বর্ণনা জাল বা বানানো।
আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম হযরত উমর ইবনুল খত্তাব আলাইহিস সালাম উনার যামানায় রমাদ্বান মাসে
২০ রাকাত তারাবীর নামায পড়ার এমন সহীহ দলীল রয়েছে, যা অস্বীকার করার ক্ষমতা পৃথিবীর কোন লা’মাযহাবীর নাই।
এ বিষয়ে সহীহ সনদে পবিত্র হাদীছ শরীফ
বর্ণিত আছে,
حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ ، عَنْ يَزِيدَ بْنِ
خُصَيْفَةَ ، عَنِ السَّائِبِ بْنِ يَزِيدَ ، قَالَ : " كَانُوا يَقُومُونَ عَلَى
عَهْدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ عليه السلام فِي شَهْرِ رَمَضَانَ بِعِشْرِينَ رَكْعَةً
অর্থ: “আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার যামানায় রমাদ্বান মাসে মানুষেরা ২০ রাকা’আত
তারাবীহ পড়তেন।” (দলীল: মুসনাদে ইবনু জা’দ। লেখক: হযরত আলী ইবনে জা’দ রহমতুল্লাহি আলাইহি, বিলাদত: ১৩৪ হিজরী , ওফাত ২৩০ হিজরী। লেখক পরিচয়: ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ। প্রকাশনা:
দারু কুতুব আল ইলমিয়া; বৈরূত লেবানন)
উক্ত পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে সনদে
মাত্র তিন জন রাবী রয়েছেন। আর প্রত্যেকেই পবিত্র বুখারী শরীফ উনার রাবী।
এই পবিত্র হাদীছ শরীফ উনার প্রথম রাবী
হযরত ابْنُ أَبِي ذِئْبٍ রহমতুল্লাহি আলাইহি থেকে বুখারী শরীফে ৫৫ টি হাদীছ শরীফ, পরের রাবী হযরত يَزِيدَ بْنِ خُصَيْفَةَ রহমতুল্লাহি আলাইহি থেকে বুখারী শরীফে
৬ টি হাদীছ শরীফ, আর মূল বর্ণনাকারী বিখ্যাত
সাহাবী হযরত السَّائِبِ بْنِ يَزِيدَ
রদ্বিয়াল্লাহু আনহু উনার থেকে ১৯ টি হাদীছ শরীফ, আর কিতাব উনার লেখক হযরত عَلِيُّ بْنُ الْجَعْدِ রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত ইমাম বুখারী
রহমতুল্লাহি আলাইহি উনার উস্তাদ এবং এই কিতাবে রচয়িতা। উনার থেকে বুখারী শরীফে বর্ণিত
আছে ১৪ খানা হাদীছ শরীফ। অর্থাৎ এক কথায় সকল রাবী উনারা বুখারী শরীফ উনার রাবী।
এই হাদীছ শরীফের কিতাবখানা পবিত্র বুখারী
শরীফ উনার আগে রচিত প্রচীন নির্ভরযোগ্য একখানা কিতাব। যেখানে স্পষ্ট ভাবে লিখিত আছে
আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার যামানায় ২০ রাকা’আত তারাবীহ
পড়া হতো।
সূতরাং যারা এখন বলে আমীরুল মু’মিনিন, খলীফাতুল মুসলিমিন, হযরত ফারুকে আ’যম আলাইহিস সালাম উনার যামানায় তারাবীহর নামায ২০ রাকা’আত উনার দলীল
জাল তারা মূলত মুসলমানই নয়।


No comments