আজ সুমহান বেমেছাল ফযীলতপূর্ণ বরকতময় ২১শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল উলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ
মুবারক করেন, “সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল উলা আলাইহাস সালাম তিনি আমার অন্যতম
সর্বশ্রেষ্ঠ বানাত অর্থাৎ মেয়ে।” সুবহানাল্লাহ!
আজ সুমহান বেমেছাল ফযীলতপূর্ণ বরকতময় ২১শে জুমাদাল উখরা শরীফ। সুবহানাল্লাহ! সাইয়্যিদাতু
নিসায়ি আহলিল জান্নাহ, উম্মু আবীহা, সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল উলা আলাইহাস সালাম উনার মহাসম্মানিত
মহাপবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ! এ দিনটি সকলের জন্য সুমহান
ঈদ বা খুশির দিন; অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল
আ’ইয়াদ শরীফ উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ!
তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, উনার পবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক জানা, উনাকে মুহব্বত ও অনুসরণ-অনুকরণ করা। বিশেষ করে সমস্ত মহিলাদের
জন্য ফরয হলো, উনাকে সূক্ষ্মাতিসূক্ষ্ম ও পুঙ্খানুপুঙ্খভাবে
অনুসরণ-অনুকরণ করা। আর সরকারের জন্যও দায়িত্ব ও কর্তব্য হচ্ছে- মাহফিলের সার্বিক আনজাম
দেয়ার সাথে সাথে উনার পবিত্র জীবনী মুবারক শিশুশ্রেণী থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণী
পর্যন্ত সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সিলেবাসের অন্তর্ভুক্ত করা।
- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত
ইমামুল উমাম আলাইহিস সালাম
২১ জুমাদাল ঊখরা শরীফ,
১৪৪১
যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ,
মুহইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান,
জাব্বারিউল
আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর,
হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব,
আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, বিনতু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা
হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম তিনি সাইয়্যিদুনা হযরত আন নূরুল আউয়াল আলাইহি সালাম
উনার পর দুনিয়ার যমীনে সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। তখন দুনিয়াবী
জিন্দেগী মুবারক-এ নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার সম্মানিত বয়স মুবারক ২৯ বৎসর পার হয়ে ৩০ বৎসর চলতেছিলো। আর উম্মুল মু’মিনীন আল
উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনার বয়স মুবারক ৪৪ বৎসর পার হয়ে ৪৫ বৎসর
চলতেছিল। সময়টি ছিলো আনুষ্ঠানিকভাবে সম্মানিত নুবুওওয়াত মুবারক প্রকাশের প্রায় ১১ বছর
পূর্বে ২১শে জুমাদাল উখরা শরীফ ইয়াওমুল জুমুয়াহ। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম তিনি উনার সম্মানিত আওলাদ,
সাইয়্যিদাতুনা
হযরত আন নূরুল ঊলা আলাইহাস সালাম উনার সম্মানিত বরকতময় বিলাদতী শান মুবারক প্রকাশের
সপ্তম দিনে উনার নাম মুবারক রাখেন ‘হযরত যাইনাব আলাইহাস সালাম’। সুবহানাল্লাহ! তিনি উনার
সম্মানিত পিতা নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
উনার এবং সম্মানিতা মাতা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত কুবরা আলাইহাস সালাম উনাদের
যাবতীয় সমস্ত খুছূছিয়াত ও বৈশিষ্ট্য মুবারক উনার অধিকারিণী ছিলেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সম্মানিত
নুবুওওয়াত মুবারক প্রকাশ পাওয়ার পূর্বে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস
সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূর আবুল আছ আলাইহিস সালাম উনার আযীমুশ শান নিসবাতুল
আযীম মুবারক সম্পন্ন করেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে সম্মানিত
নুবুওওয়াত মুবারক প্রকাশ পাওয়ার পর নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি তা সর্বপ্রথম উম্মুল মু’মিনীন আল উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা
আলাইহাস সালাম উনার নিকট প্রকাশ করেন। উম্মুল মু’মিনীন আল উলা সাইয়্যিদাতুনা হযরত কুবরা
আলাইহাস সালাম তিনিই পুরুষ-মহিলা সকলের পূর্বে সর্বপ্রথম সম্মানিত ঈমান মুবারক প্রকাশ
করেন। সুবহানাল্লাহ! উনার সাথে সাথে উনার সম্মানিত আওলাদ আলাইহিন্নাস সালাম সাইয়্যিদাতুনা
হযরত ছানিয়াহ আলাইহাস তিনি, সাইয়্যিদাতুনা হযরত ছালিছাহ
আলাইহাস সালাম তিনি এবং সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনারাও সম্মানিত ঈমান
মুবারক প্রকাশ করেন। সুবহানাল্লাহ! অতঃপর সাইয়্যিদাতুনা হযরত আন নূরুল ঊলা আলাইহাস
সালাম তিনি অল্প সময়ের ব্যবধানে সংবাদ মুবারক পাওয়ার সাথে সাথে এসে সম্মানিত ঈমান মুবারক
প্রকাশ করেন। অর্থাৎ উনারাই পুরুষ-মহিলা সকলের মাঝে সর্বপ্রথম সম্মানিত ঈমান মুবারক
প্রকাশ করেন। সুবহানাল্লাহ!
মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল
উমাম আলাইহিস সালাম তিনি বলেন- সাইয়্যিদাতুন নিসা, উম্মু আবীহা, বিনতু মিন বানাতি রসূলিল্লাহি
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন নূরুল ঊলা আলাইহাস সালাম তিনি পবিত্র মদীনা শরীফ
আসার পর খুব অল্প সময় দুনিয়ার যমীনে ছিলেন। তিনি অষ্টম হিজরী সনের পবিত্র ৮ই মুহররমুল
হারাম শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ বা সোমবার পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ
করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নিজে
উনার পবিত্র জানাযার নামায পড়ান ও নিজে পবিত্র রওযা শরীফ উনার মধ্যে প্রবেশ করেন এবং
নিজের চক্ষুমণি মুবারক উনাকে পবিত্র রওজা শরীফে রাখেন। সে সময়ে নূরুল মুহব্বত অঝোর
ধারায় ঝরছিলেন ফলে উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুর রহমাহ মুবারক বা চেহারা মুবারকে
ইশকী ও হুযনী শান মুবারক প্রকাশিত হয়েছিলেন। সুবহানাল্লাহ!
-০-


No comments