নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার বেমেছাল সম্মানিত মুহব্বতপূর্ণ সম্পর্ক মুবারক
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে
অত্যন্ত মুহব্বত মুবারক করতেন। সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦াতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম,
হাবীবুল্লাহ
হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় বিছালী
শান মুবারক প্রকাশের পূর্বে সমস্ত হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত খিদমত মুবারক উপস্থিত হন। এ সময় উম্মুল মু’মিনীন
সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম তিনি দুঃখ প্রকাশ করে সীমাহীন মুহব্বত
মুবারক উনার সাথে বলেন,
إني والله يا
نبي الله لوددت أن الذي بك بي
অর্থ: “মহান আল্লাহ পাক উনার কসম! ইয়া রসূলাল্লাহ, ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার একান্ত
ইচ্ছা যদি আপনার সমস্ত দুঃখ-কষ্ট, যন্ত্রনা আমি পেতাম।”
সুবহানাল্লাহ! (আল ইছাবাহ)
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত ও
পবিত্র জবান মুবারক-এ এই কথা মুবারক শুনে অন্যান্য হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস
সালাম উনারা একে অপরের দিকে তাকান। তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
ইরশাদ মুবারক করেন,
والله إنها
لصادقة
অর্থ: “যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার কসম! নিশ্চয়ই তিনি চরম সত্যবাদী।”
সুবহানাল্লাহ! (আল ইছাবাহ)
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিও উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্
আলাইহাস সালাম উনাকে অত্যন্ত সম্মানিত মুহব্বত মুবারক করতেন এবং উনাকে সবসময় সন্তুষ্ট
রাখতেন। সুবহানাল্লাহ! একবার উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস
সালাম তিনি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে কোন এক সম্মানিত সফর মুবারক-এ ছিলেন। সাথে
উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মধ্যে আরো কয়েকজন ছিলেন। ঘটনাক্রমে পথিমধ্যে
উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার উট মুুবারকটি অসুস্থ
হয়ে পড়ে। এটা দেখে উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম তিনি
সম্মানিত নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত করতে থাকেন (কান্না মুবারক করতে থাকেন।) নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি বিষয়টি জানতে পেরে নিজে উনার নিকট সম্মানিত তাশরীফ মুবারক
রাখেন।
فجعل يمسح
دموعها بيده وجعلت تزداد بكاءً وهو ينهاها فنزل رسول الله صلّى الله عليه وسلّم
بالناس.
অর্থ: “তারপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক
ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল মাগফিরহ্
মুবারক (মহাসম্মানিত ও মহাপবিত্র হাত মুবারক) দ্বারা উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা
হযরত আল ‘আশিরহ্ আলাইহাস সালাম উনার সম্মানিত নূরুল মুহব্বত মুবারক (সম্মানিত অশ্রু
মুবারক) মুছে দিতে লাগলেন। কিন্তু এর ফলে তিনি আরো বেশি আকারে সম্মানিত নূরুল মুহব্বত
মুবারক প্রবাহিত করতে লাগলেন (উনার সম্মানিত কান্না মুবারক আরও বেড়ে যায়)। আর নূরে
মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে সম্মানিত নূরুল মুহব্বত মুবারক প্রবাহিত না করার জন্য
(সম্মানিত কান্না মুবারক না করার জন্য) বলতে থাকেন। তারপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি
সবাইকে নিয়ে নেমে পড়েন।” সুবহানাল্লাহ! (উসদুল গবাহ্)


No comments