Header Ads

Islamic Quotes Urdu Facebook Cover. QuotesGram

আশুরার রোজার ফজিলত সংক্রান্ত হাদীসঃ



হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত, তিনি বলেন,
مَا رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَحَرَّى صِيَامَ يَوْمٍ فَضَّلَهُ عَلَى غَيْرِهِ إِلّا هَذَا الْيَوْمَ يَوْمَ عَاشُورَاءَ، وَهَذَا الشَّهْرَ يَعْنِي شَهْرَ رَمَضَانَ

অর্থঃ আমি নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে রোজা রাখার জন্য এত অধিক আগ্রহী হতে দেখিনি যত দেখেছি এই আশুরার দিন এবং এই মাস অর্থাৎ রমজান মাসের রোজার প্রতি। [সূত্রঃ বুখারী শরীফ, হাদীছ নং-১৮৬৭]

নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
صيام يوم عاشوراء، إني أحتسب على الله أن يكفر السنة التي قبله


অর্থঃ আশুরার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহ পাক উনার কাছে আশা করি, তিনি পূর্ববর্তী এক বছরের পাপ ক্ষমা করে দেবেন।
[সূত্রঃ মুসলিম শরীফ , হাদীছ নং-১৯৭৬ ; আবু দাউদ শরীফ , হাদীছ নং-২৪২৫ ; তিরমিযী শরীফ , হাদিছ নং-৭৪৯ ; ইবনে মাজাহ শরীফ , হাদীছ নং-১৭৩৮]

এটি আমাদের প্রতি মহান আল্লাহ পাক উনার অপার করুণা। তিনি একটি মাত্র দিনের রোজার মাধ্যমে পূর্ণ এক বছরের গুনাহ ক্ষমা করে দেন। সত্যই মহান আল্লাহ পাক পরম দাতা।

বছরের কোন দিনটি আশুরার দিন

আল্লামা হযরত নবব রহমতুল্লাহি আলাইহি বলেন, তাসুআ, আশুরা দু’টি মদ্দযুক্ত নাম। অভিধানের গ্রন্থাবলীতে এটিই প্রসিদ্ধ। আমাদের সাথীরা বলেছেন, আশুরা হচ্ছে মুহররম মাসের দশম দিন। আর তাসুআ সে মাসের নবম দিন। জমহুর ওলামারাও তা-ই বলেছেন। হাদিসের আপাতরূপ ও শব্দের প্রায়োগিক ও ব্যবহারিক চাহিদাও তাই। ভাষাবিদদের নিকট এটিই প্রসিদ্ধ। [আল-মজমূ]
এটি একটি ইসলামি নাম, জাহেলি যুগে পরিচিত ছিল না। [কাশফুল কান্না’ ২য় খন্ড, সওমুল মুহররম]

ইবনু কোদামাহ রহমতুল্লাহি আলাইহি বলেন, আশুরা মুহররম মাসের দশম দিন। এটি হযরত সাঈদ ইবনুল মুসায়্যাব রহমতুল্লাহি আলাইহি ও হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি-এর মত।

কারণ আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন,

أمر رسول الله - صلى الله عليه وسلم - بصوم يوم عاشوراء العاشر من المحرم 

নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ ,হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা-মুহররমের দশম দিনে রোজা রাখার নির্দেশ দিয়েছেন। [বর্ণনায় তিরমিজি রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, হাদিসটি হাসান সহিহ]

আশুরার সাথে তাসুআর রোজাও মুস্তাহাব

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু বর্ণনা করেন,
حِينَ صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ عَاشُورَاءَ وَأَمَرَ بِصِيَامِهِ قَالُوا يَا رَسُولَ اللَّهِ، إِنَّهُ يَوْمٌ تُعَظِّمُهُ الْيَهُودُ وَالنَّصَارَى، فَقَالَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "فَإِذَا كَانَ الْعَامُ الْمُقْبِلُ إِنْ شَاءَ اللَّهُ صُمْنَا الْيَوْمَ التَّاسِعَ". قَالَ فَلَمْ يَأْتِ الْعَامُ الْمُقْبِلُ حَتَّى تُوُفِّيَ رَسُولُ اللَّهِصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ }.

অর্থাৎ, যখন রাসূলুল্লাহ ল্লাল্লাহু আলইহি ওয়াসাল্লাম আশুরার রোজা রাখলেন এবং (অন্যদেরকে) রোজা রাখার নির্দেশ দিলেন। লোকেরা বলল, হে আল্লাহ পাক উনার রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! এটিতো এমন দিন, যাকে ইহুদি ও খ্রিষ্টানরা বড় জ্ঞান করে, সম্মান জানায়। তখন রাসূলুল্লাহ ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আগামী বছর এদিন আসলে, আমরা নবম দিনও রোজা রাখব ইনশাল্লাহ। বর্ণনাকারী বলছেন, আগামী বছর আসার পূর্বেই রাসূলুল্লাহ ল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাবিছাল শরীফ হয়ে গিয়েছে। (সহিহ মুসলিম শরীফ:১৯৪৬)

হযরত ইমাম শাফেয়ি রহমতুল্লাহি আলাইহিও উনার সাথীবৃন্দ, ইমাম আহমাদ রহমতুল্লাহি আলাইহি, ইমাম ইসহাক রহমতুল্লাহি আলাইহি প্রমুখ বলেছেন, আশুরার রোজার ক্ষেত্রে দশম ও নবম উভয় দিনের রোজাই মুস্তাহাব। কেননা নবী করিম ল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দশ তারিখ রোজা রেখেছেন এবং নয় তারিখ রোজা রাখার নিয়ত করেছেন।

এরই উপর ভিত্তি করে বলা যায়, আশুরার রোজার কয়েকটি স্তর রয়েছে: সর্ব নিম্ন হচ্ছে কেবল দশ তারিখের রোজা রাখা। এরচে উচ্চ পর্যায় হচ্ছে তার সাথে নয় তারিখের রোজা রাখা। 

তাসুআর রোজা মুস্তাহাব হবার হিকমত

হযরত ইমাম নববি রহমতুল্লাহি আলাইহি বলেন, তাসুআ তথা মুহররমের নয় তারিখ রোজা মুস্তাহাব হবার হিকমত ও উদ্দেশ্য প্রসঙ্গে প্রাজ্ঞ ওলামায়ে কেরাম বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন,

এক. এর উদ্দেশ্য হল,ইহুদিদের বিরোধিতা করা। কারণ তারা কেবল একটি অর্থাৎ দশ তারিখ রোজা রাখত


দুই.আশুরার দিনে কেবলমাত্র একটি রোজা পালনের অবস্থার উত্তরণ ঘটিয়ে তার সাথে অন্য একটি রোজার মাধ্যমে সংযোগ সৃষ্টি করা। 


এর মধ্যে সর্বাধিক শক্তিশালী তাৎপর্য হচ্ছে, আহলে কিতাবের বিরোধিতা করা। 

হযরত আল্লামা ইবন হাজার রহমতুল্লাহি আলাইহি

 لئن بقيت إلى قابل لأصومن التاسع

আমি যদি আগামী বছর দুনিয়াবী হায়াত মুবারকে থাকি তাহলে অবশ্যই নয় তারিখ রোজা রাখব।হাদিসের তা’লিকে বলেছেন,
নূরে মুজাসসাম , হাবীবুল্লাহ , হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয় তারিখে রোজা রাখার সংকল্প ব্যক্ত করার উদ্দেশ্য কিন্তু এই নয় যে, তিনি কেবল নয় তারিখে রোজার রাখার সংকল্প করেছেন বরং উনার উদ্দেশ্য হচ্ছে, দশ তারিখের রোজার সাথে নয় তারিখের রোজাকে সংযুক্ত করা। সাবধানতা বশত: কিংবা ইহুদি খ্রিষ্টানদের বিরোধিতার জন্য। এটিই অগ্রাধিকার প্রাপ্ত মত। সহিহ মুসলিমের কতিপয় বর্ণনা এদিকেই ইংগিত করে। [ফাতহুল বারী:৪/২৪৫]
আল্লাহ পাক আমাদের কে আশুরা উনার রোযা রাখার তৌফিক দান করুন। আমীন।
 _____________________________________________________________________________
৩ মুহররমুল হারাম শরীফ, ১৪৩৯ হিজরী
২৬ রবি’, ১৩৮৫ শামসি
২৪ সেপ্টেম্বর ২০১৭ ঈসায়ী
ইয়াওমুল আহাদ্‌ (রোববার)

No comments

ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য।

  ডাল একটি বরকতময় পবিত্র খাদ্য। ডাল খাওয়ার ফলে কলব প্রসারিত হয় এবং চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধি পায়। পূর্ববর্তী হযরত নবী-রসুল আলাইহিমুস সালাম উ...

Powered by Blogger.