দ্বীন ইসলাম উনার প্রতি আদব

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
إِنَّ
الدِّيْنَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ
অর্থ: ‘নিশ্চয়ই মহান আল্লাহ পাক উনার নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছেন ইসলাম।’
(পবিত্র সূরা আল ইমরান শরীফ: পবিত্র আয়াত শরীফ-১৯)
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে আরো ইরশাদ মুবারক হয়েছে,
اَلْاِسْلَامُ
نُوْرٌ وَالْكُفْرُ ظُلْمَةٌ.
অর্থ: ‘পবিত্র ইসলাম হচ্ছেন আলো বা হিদায়েত। আর কুফরী হচ্ছে অন্ধকার বা গুমরাহী।’
সর্বাবস্থায় পবিত্র দ্বীন ইসলাম উনার উপর দায়িম-কায়িম থাকতে হবে।
হযরত জাবির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত একদিন সাইয়্যিদুনা হযরত
ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন,
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার
খিদমত মুবারকে এসে বললেন, আমরা ইহুদীদের অনেক ধর্মীয়
কথা-বার্তা শুনে থাকি যা আমাদের ভালো লাগে এর থেকে কিছু লিখে রাখতে পারব কি? তখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি
ওয়া সাল্লাম তিনি বললেন, আপনারা ও কি আপনাদের দ্বীন
সম্পর্কে দ্বিধাগ্রস্ত বা বিভ্রান্ত রয়েছেন?
যেভাবে ইহুদী-খ্রিস্টানরা
দ্বিধাগ্রস্ত রয়েছে? মহান আল্লাহ পাক উনার
কসম! আমি আপনাদের নিকট সম্পূর্ণ পরিষ্কার ও পরিপূর্ণ দ্বীন নিয়ে এসেছি। (মিশকাত
শরীফ, শোয়াবুল ঈমান)
মহান আল্লাহ পাক তিনি সাইয়্যিদুনা হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার উসীলায়
পূর্ণভাবে দ্বীন ইসলাম উনার উপর দায়িম-কায়িম থাকার তাওফীক দান করুন।

No comments